Breaking news
উপসম্পাদকীয়

পোশাকশিল্পে বাংলাদেশকে বিশ্ববাজারে 'মানবিক ও নিরাপদ কর্মপরিবেশের দেশ' হিসেবে ব্র্যান্ডিং করতে হবে

বিপুল চন্দ্র রায়
বিপুল চন্দ্র রায় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী, রাজারহাট, কুড়িগ্রাম
আগস্ট ৫, ২০২৬ • 0

বাংলাদেশে অর্থনীতির চাকা সচল রাখার প্রধান চালিকাশক্তি হলো তৈরি পোশাকশিল্প। এটি শুধু একটি ব্যবসা খাত নয়, এটি হাজারো মানুষের টিকে থাকার ও ঘুরে দাঁড়ানোর গল্প। কিন্তু এই ঘূর্ণায়মান চাকার নিচে পিষ্ট হওয়া একেকটি মানবজীবনের আখ্যান অত্যন্ত ধূসর, বেদনাবিধুর ও মর্মস্পর্শী।

 

আপাতদৃষ্টিতে ঝলমলে রপ্তানি আয়ের আড়ালে সুপ্ত থাকে কোটি শ্রমিকের বিবর্ণ, ক্ষতবিক্ষত ও লাঞ্ছিত অস্তিত্ব। একবিংশ শতাব্দীর করপোরেট সংস্কৃতির মোড়কে ঢাকা এই তৈরি পোশাককারখানার চার দেয়াল যেন একেকটি আধুনিক দাসপ্রথার জীবন্ত নরককুণ্ড।

 

গার্মেন্টস-জীবন মানেই এক চরম অস্তিত্ব সংকটের নির্মম মহাকাব্য। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় নিজের সাথেই নিজের এক অমানবিক প্রতিযোগিতা। ডিউটিতে এলে শুরু হয় ঘণ্টায় ঘণ্টায় বিশাল লক্ষ্যমাত্রা বা 'টার্গেট' পূরণের অসম প্রতিযোগিতা। সেখানে শ্রমিকদের রক্ত-মাংসের মানুষ হিসেবে নয়, বরং যন্ত্রের একেকটি প্রাণহীন ক্ষুদ্রাংশ হিসেবে গণ্য করা হয়। সুইয়ের প্রতিটি সূক্ষ্ম ফোঁড়ে বিঁধে থাকে শরীরের শেষ রক্তবিন্দু নিংড়ানো ক্লান্তি। পুঁজিপতিদের খাতায় মানুষ সেখানে কোনো আবেগ-অনুভূতির ধারক নয়, বরং স্রেফ একজন অপারেটর।

 

বাইরে থেকে যাকে শুধুই একটি 'শিল্প' মনে হয়, ভেতর থেকে তা আসলে ভাগ্যাহত এবং জীবনযুদ্ধে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের এক বিশাল আশ্রয়স্থল। সুখে বা শখে পড়ে কেউ এই হাড়ভাঙা খাটুনির জীবনে আসে না। এখানে যাঁরা কাজ করেন, তাঁদের প্রায় প্রত্যেকের পেছনেই রয়েছে একেকটি দীর্ঘশ্বাস, ঋণের বোঝা কিংবা সামাজিক লাঞ্ছনার করুণ ইতিহাস।

 

একবিংশ শতাব্দীর এই সময়ে এসে গার্মেন্টস সেক্টরের চেনা সমীকরণ অনেকটাই বদলে গেছে। কেবল প্রান্তিক বা ভাগ্যাহত মানুষই নয়, তীব্র বেকারত্ব আর আকাশছোঁয়া জীবনযাত্রার খরচের চাপে পড়ে অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তান ও মার্জিত সন্তানরাও আজ এই পেশাকে বেছে নিতে বাধ্য হচ্ছেন। হতদরিদ্র বা নিম্নমধ্যবিত্ত পরিবারের স্বামী-পরিত্যক্ত ও ডিভোর্সি নারীরা সমাজের লাঞ্ছনা থেকে বাঁচতে এবং মাথা গোঁজার ঠাঁই পেতে এখানে কাজ নেন।

 

আবেগের বশে পরিবারের অমতে বিয়ে করা যে যুগলদের পরিবার মেনে নেয় না, চারপাশের সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পর যৌথ জীবন সচল রাখতে তাঁরা এই লড়াইয়ে নামেন। এমনকি গ্রামীণ দাদন ব্যবসা বা এনজিওর ঋণের কিস্তির মারাত্মক ফাঁদ থেকে বাঁচতে অনেকে এখানে আসেন।

 

অতীতে কোনো সামাজিক অপরাধ, অন্যায় বা আইনি জটিলতায় পড়ে এলাকাছাড়া হওয়া মানুষেরা এই বিশাল শ্রমিকগোষ্ঠীর ভিড়ে নিজেদের পরিচয় লুকিয়ে, সোজা পথে দুমুঠো ভাতের খোঁজে কঠোর পরিশ্রম বেছে নিতেন। এখন শুধু তাঁরা নন, নদীভাঙনে ঘরবাড়ি ভাঙা কিংবা উপকূলীয় মানুষসহ উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত অঞ্চলের নিঃস্ব লোকজন এ পেশায় সবচেয়ে বেশি যুক্ত হন।

 

শত বাধা-বিপত্তি ও দুঃখ-কষ্টের মাঝেও এই মানুষগুলো কেবল টিকে থাকার লড়াই-ই করেন না, বরং নিজেদের ভাগ্য বদলাতেও কাজ করেন। নিজের দেশ ও পরিবারের অর্থনৈতিক মুক্তি এবং সমাজে মাথা উঁচু করে বাঁচার স্বপ্নই তাঁদের প্রতিদিন এই কঠিন পরিশ্রমে টিকে থাকার শক্তি জোগায়। এ জীবন নিয়ে মাঝে মাঝে মনে হয় বেঁচে থেকেও জীবন্ত মরা। যেখানে দৈনিক আট ঘণ্টা কাজের শিফট কেবল খাতা-কলমে, বাস্তবে তা গড়ায় ১২ থেকে ১৪ ঘণ্টায়। কখনো কখনো নাইট ডিউটিও করতে হয়। বাইরে থেকে কারখানার ভেতরের পরিবেশ মনে হয় বেশ ভালো, কিন্তু ভেতরে ঢুকলেই মনে হয় সাক্ষাৎ নরক দর্শন করছি। মানুষ কেবল কর্মে ক্লান্ত হয় না, খারাপ কথার বিষেও সবচেয়ে বেশি ক্লান্ত হয়।

 

কারখানাগুলোতে কাজের সামান্য ভুল কিংবা লক্ষ্যমাত্রা অর্জনে সামান্য বিলম্ব হলেই ঊর্ধ্বতন কর্মকর্তা বা বসের পক্ষ থেকে প্রতিনিয়ত ধেয়ে আসে অকথ্য ভাষায় গলাবাজি, অশালীন ও কটু কথা। বলাই চলে, এটি যেন তৈরি পোশাকের পাশাপাশি নিত্যনতুন অশালীন ও কটু কথার এক উৎপাদনমুখী শিল্পও বটে! শ্রমিকের আত্মসম্মানবোধকে সেখানে প্রতিনিয়ত পায়ের তলায় পিষে ফেলা হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষে এই অবমাননাকর আচরণ মুখবুজে সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না, কারণ চাকরি হারানোর ভয় তরবারির মতো মাথার ওপর ঝুলতে থাকে। এই প্রতিনিয়ত আত্মমর্যাদা বিসর্জনের গ্লানি শ্রমিকদের ভেতরটাকে নিঃশেষ করে দেয়। অজানা সব অকথ্য ভাষার গালিগালাজ সুস্থ ধারার মানুষকেও অসুস্থ করে তোলে, দিনে দিনে একজন সুস্থ মানুষও হয়ে ওঠে যান্ত্রিক ও অমানবিক।

 

এই পরিবেশে দাঁড়িয়ে জীবনের মানে খুঁজতে যাওয়া এক পরম বিলাসিতা। গার্মেন্টস জীবন হলো এমন এক ঘূর্ণিপাক, যেখানে একবার প্রবেশ করলে বের হওয়ার পথ প্রায় রুদ্ধ হয়ে যায়। এটি কেবল ঘাম ঝরানোর গল্প নয়, এটি হলো রক্ত জল করা এবং আত্মাকে বন্দী রাখার এক নির্মম বাস্তবতা। এই শিল্পের প্রায় সিংহভাগ শ্রমিকই নারী, যাঁরা গ্রামীণ প্রান্তিক অর্থনীতি থেকে এসে শহরের এই শ্রমবাজারে যুক্ত হয়েছেন। আপাতদৃষ্টিতে একে 'নারীর ক্ষমতায়ন' বলে চালিয়ে দেয়া হলেও বাস্তবে এটি হয়ে উঠেছে নারীর 'শ্রমের সস্তাকরণ'। পারিবারিক ও সামাজিক নিরাপত্তার অভাব এবং রাষ্ট্রে মজুরি কাঠামোর দুর্বলতার সুযোগ নিয়ে নারী শ্রমিকদের ওপর কাজের যে বাড়তি চাপ সৃষ্টি করা হয়, তা আধুনিক সভ্যতার গায়ে এক মস্ত বড় কলঙ্ক।

 

মাস শেষে যে নামমাত্র পারিশ্রমিক তাঁদের হাতে ওঠে, তা দিয়ে বর্তমানের আকাশছোঁয়া মূল্যস্ফীতির বাজারে বেঁচে থাকার মৌলিক চাহিদাগুলো মেটাতেই দম আটকে মারা যাওয়া অবস্থা। শ্রমের এই সস্তা মূল্যায়নের পেছনে কেবল স্থানীয় মালিকপক্ষের নিষ্ঠুর মন-মানসিকতাই দায়ী নয়, বরং এর পেছনে কাজ করে বিশ্ব পুঁজিবাদের এক জটিল সমীকরণ। ক্রেতা বা বৈশ্বিক ব্র্যান্ডগুলো বাংলাদেশকে বেছেই নিয়েছে 'সস্তা শ্রমের স্বর্গরাজ্য' হিসেবে। বিশ্ববাজারের এই তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার দোহাই দিয়ে দেশীয় মালিকপক্ষ বৈশ্বিক বায়ারদের সামনে নিজেদের শ্রমের সস্তাত্বকে একধরনের ‘তুলনামূলক সুবিধা’ হিসেবে বিপণন করে। ফলে বিশ্ববাজারের করপোরেট লোভের খেসারত দিতে হয় মাঠপর্যায়ের শ্রমিককে। তীব্র মানসিক যন্ত্রণা ও আত্মিক রক্তক্ষরণই এই জীবনের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়।

 

রাষ্ট্র ও সমাজের বিত্তশালী শ্রেণি যখন এ শিল্পের সাফল্যে আত্মতৃপ্তির ঢেঁকুর তোলে, তখন এই বিশাল শ্রমিকগোষ্ঠী বকাবাজি, কাজের চাপ আর হতাশার অন্ধকারে নিমজ্জিত হয়ে কাঁদে। একটি টেকসই অর্থনীতির জন্য শ্রমিকের শ্রমের সঠিক মূল্যায়ন ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করা আজ সময়ের দাবি। এই বিশাল শ্রমজীবী জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে দেশের প্রকৃত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কখনোই সম্ভব নয়। শ্রমিকের এই ত্যাগের ওপর দাঁড়িয়ে যে বহুতল সংস্কৃতির প্রাসাদ গড়ে উঠেছে, তার ভিত্তি আসলে অত্যন্ত নড়বড়ে। আমরা যদি আজীবন তাঁদের কেবল সস্তা শ্রমের হাতিয়ার হিসেবেই দেখে যাই, তাহলে কোনো এক দিন এ শিল্প এক চরম অস্তিত্ব সংকটে পড়বে।

 

চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে যখন অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা কারখানার নিয়ন্ত্রণ নিচ্ছে। প্রযুক্তির অগ্রযাত্রার সাথে সাথে সস্তা শ্রমের চাহিদা দিন দিন কমছে। রোবটিক্স যখন ১০ জনের কাজ নিখুঁতভাবে একাই করে দিচ্ছে, তখন আমাদের শ্রমিকদের যদি প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলা না হয়, তবে শ্রমিকেরা বিশ্ববাজারে চরম প্রতিযোগিতার মুখে পড়বে। দক্ষ জনশক্তি গড়ে না তুলে তাদের এই অসম প্রতিযোগিতায় ঠেলে দেয়া সত্যিই এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত।

 

শ্রমিকের পুঞ্জীভূত ক্ষোভের লাভা যেমন পুরো অর্থনীতিকে গ্রাস করতে পারে, ঠিক তেমনি অদক্ষতার কারণে বিশ্ববাজার হাতছাড়া হওয়ার ঝুঁকিও আছে। তাই সময় এসেছে করপোরেট লোভের দেয়াল ভেঙে এই মানুষগুলোর অধিকার ফিরিয়ে দেয়ার। বাংলাদেশকে বিশ্ববাজারে কেবল 'সস্তা শ্রমের দেশ' হিসেবে নয়, বরং 'মানবিক ও নিরাপদ কর্মপরিবেশের দেশ' হিসেবে ব্র্যান্ডিং করতে হবে। এর জন্য রাষ্ট্র, মালিকপক্ষ এবং আন্তর্জাতিক ক্রেতাগোষ্ঠী এই ত্রিপক্ষীয় দায়বদ্ধতা জরুরি।

 

শ্রমিকদের ঘামের প্রতিটি ফোঁটা যেন শোষণের দলিল না হয়ে একটি মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা পায়, রাষ্ট্র ও মালিকপক্ষকে আজ সেই দায় নিতেই হবে। ইতিহাসের পাতায় বাংলাদেশ যেন কেবল পোশাক রপ্তানির শীর্ষে না থাকে, বরং শ্রমিকের অধিকার ও মানবিকতা রক্ষার অনন্য দৃষ্টান্ত হিসেবেও মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তবেই সার্থক হবে এই কোটি শ্রমিকের প্রাণের নীরব আত্মত্যাগ।

 

0 Comments

Popular post
রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শে আবেগিক বুদ্ধিমত্তা, সামাজিক সংবেদনশীলতা, ইতিবাচক চিন্তার শিক্ষা ও সমকালীন প্রাসঙ্গিকতা

আধুনিক মনোবিজ্ঞানে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ বা আবেগিক বুদ্ধিমত্তা ধারণাটি তুলনামূলকভাবে সাম্প্রতিক। ১৯৯০-এর দশকে মনোবিজ্ঞানী পিটার স্যালোভি ও জন মেয়ার এ তত্ত্বের গোড়াপত্তন করেন। পরবর্তী সময়ে ড্যানিয়েল গোলম্যানের গবেষণার মাধ্যমে তা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। গোলম্যানের কাঠামো অনুযায়ী আবেগিক বুদ্ধিমত্তার পাঁচটি মূল স্তম্ভ চিহ্নিত করা হয় : আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ প্রেষণা, সহমর্মিতা ও সামাজিক দক্ষতা। তবে লক্ষণীয় বিষয় হলো, এ ধারণার মূল উপাদানগুলো মানবসভ্যতার ইতিহাসে বহু আগে থেকেই আদর্শ চরিত্র ও কার্যকর নেতৃত্বের অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। কেবল এত দিন তাত্ত্বিক কাঠামোয় নামকরণ হয়নি।   মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাচরণে এই গুণাবলির এক সমন্বিত ও ব্যবহারিক রূপ বিদ্যমান, যা সমসাময়িক ব্যবস্থাপনা, নেতৃত্ব ও মনোবিজ্ঞানচর্চার সঙ্গে সম্পৃক্ত। সমসাময়িক মনোবিজ্ঞান ও নেতৃত্ববিষয়ক আলোচনায় আবেগিক বুদ্ধিমত্তা, সামাজিক বুদ্ধিমত্তা, সহমর্মিতা, আত্মনিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা, সম্পর্ক ব্যবস্থাপনা ও ইতিবাচক চিন্তা বিশেষ গুরুত্ব বহন করে। তবে এই পরিভাষাগুলো আধুনিক হলেও মহানবি (সা.)-এর জীবনাচরণে এগুলোর বাস্তব ও গভীর প্রয়োগ বহু শতাব্দী আগেই প্রতিফলিত হয়েছিল।   আবেগিক বুদ্ধিমত্তার একটি কেন্দ্রীয় দিক হলো তীব্র মানসিক চাপের মুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পরিবর্তে চিন্তাশীল সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। প্রতিকূল পরিস্থিতিতেও নবি করিম (সা.) তাঁর আবেগ নিয়ন্ত্রণে অসাধারণ দক্ষতা প্রদর্শন করতেন। মক্কা বিজয়ের সময় সাধারণ ক্ষমা ঘোষণার ঘটনা এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। বহু বছরের নিপীড়ন, অবরোধ ও যুদ্ধের ইতিহাস সত্ত্বেও প্রতিহিংসার পরিবর্তে সংহতি ও সহাবস্থানের নীতি গ্রহণ করেছিলেন তিনি। এই সিদ্ধান্ত-প্রক্রিয়ায় আবেগের ঊর্ধ্বে উঠে দীর্ঘমেয়াদি সামাজিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়ার একটি কৌশলগত দৃষ্টান্ত পাওয়া যায়, যা নেতৃত্বতত্ত্বের আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।   সাংগঠনিক আচরণবিজ্ঞানে এ ধরনের সিদ্ধান্তকে প্রায়ই ‘ইমোশনাল রেগুলেশন ইন হাই-স্টেকস লিডারশিপ’ বা উচ্চ-ঝুঁকিপূর্ণ নেতৃত্বে আবেগ নিয়ন্ত্রণের দৃষ্টান্ত হিসেবে বিশ্লেষণ করা হয়, যেখানে তাৎক্ষণিক আবেগীয় তাড়নার বদলে দীর্ঘমেয়াদি ফলাফলের কথা বিবেচনা করা হয়। এ ছাড়া ব্যক্তিগত জীবনেও তাঁর আত্মনিয়ন্ত্রণের দৃষ্টান্ত পাওয়া যায়। সন্তান হারানোর শোক, নিকটাত্মীয় বিয়োগ কিংবা অনুসারীদের ভুল-ত্রুটির মুখোমুখি হয়েও তিনি ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া প্রদর্শন করতেন বলে হাদিসের বিভিন্ন বর্ণনায় উল্লেখ পাওয়া যায়। আবেগ প্রকাশে সংযম, অথচ আবেগকে সম্পূর্ণ দমন না করা, এই দ্বৈত ভারসাম্য আধুনিক মনোবিজ্ঞানে ‘ইমোশনাল রেগুলেশন’ এবং ‘ইমোশনাল সাপ্রেশন’-এর মধ্যকার পার্থক্য বোঝার ক্ষেত্রে একটি প্রাসঙ্গিক দৃষ্টান্ত হতে পারে।   সামাজিক বুদ্ধিমত্তার একটি মূল উপাদান হলো ভিন্ন সামাজিক অবস্থান ও প্রেক্ষাপটের মানুষের সঙ্গে কার্যকর সম্পর্ক স্থাপনের দক্ষতা। নবি করিম (সা.) দাস, শিশু, নারী, বয়োজ্যেষ্ঠ ও ভিন্নধর্মাবলম্বী সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে তাদের প্রেক্ষাপট অনুযায়ী সংবেদনশীলভাবে আচরণ করতেন। প্রতিবেশীর অধিকার, অতিথি আপ্যায়ন এবং পারস্পরিক পরামর্শ বা ‘শূরা’র নীতির ওপর তাঁর বিশেষ গুরুত্বারোপ এই সামাজিক সংবেদনশীলতারই প্রতিফলন বলে গবেষকরা মনে করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, তাঁর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরামর্শের ভূমিকা। বদরের যুদ্ধের অবস্থান নির্বাচন থেকে শুরু করে উহুদের যুদ্ধকৌশল পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তিনি অনুসারীদের মতামত গ্রহণ করেছিলেন। এমনকি ব্যক্তিগত মত ভিন্ন হলেও সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছিলেন।   সাংগঠনিক নেতৃত্বতত্ত্বে এ ধরনের অংশগ্রহণমূলক সিদ্ধান্ত-প্রক্রিয়াকে ‘পার্টিসিপেটিভ লিডারশিপ’ বলা হয়। যেখানে নেতা তাঁর কর্তৃত্ব বজায় রেখেও অধস্তনদের মতামতকে মূল্য দেন; এবং এর মাধ্যমে সংগঠনের মধ্যে আস্থা ও সংশ্লিষ্টতার অনুভূতি তৈরি করেন। মদিনা সনদ, ইতিহাসে বিশ্বের অন্যতম প্রাচীন লিখিত সংবিধান হিসেবে স্বীকৃত, ছিল এই সামাজিক দক্ষতারই একটি প্রাতিষ্ঠানিক রূপ। বিভিন্ন গোত্র ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সহাবস্থানের একটি কাঠামো তৈরি করে তিনি বহুত্ববাদী সমাজ পরিচালনায় সংলাপ ও সমঝোতার গুরুত্ব তুলে ধরেছিলেন, যা সমকালীন রাষ্ট্রবিজ্ঞান ও সংঘাত-নিরসন তত্ত্বের দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ। এই সনদে বিভিন্ন পক্ষের অধিকার ও দায়িত্ব সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করার মাধ্যমে একটি বহু-সাংস্কৃতিক নগর-রাষ্ট্র পরিচালনার যে কাঠামো তৈরি হয়েছিল, তা আধুনিক ‘কনফ্লিক্ট রেজোলিউশন’ বা সংঘাত-নিরসন তত্ত্বের অনেক মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে।   সহমর্মিতার আরেকটি দৃষ্টান্ত পাওয়া যায় তাঁর দৈনন্দিন আচরণে। দরিদ্র ও অসহায় মানুষের প্রতি তাঁর মনোযোগ, রোগীর সেবা এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কথা শোনার আগ্রহের মধ্যে। এই আচরণ কেবল ব্যক্তিগত সদাচরণের প্রকাশ নয়, বরং একধরনের সক্রিয় শ্রবণ বা ‘অ্যাক্টিভ লিসেনিং’-এর দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হতে পারে, যা আধুনিক যোগাযোগ তত্ত্বে সম্পর্ক নির্মাণের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত।   তায়েফের ঘটনা মহানবি (সা.)-এর আবেগিক নিয়ন্ত্রণ, ক্ষমাশীলতা ও ভবিষ্যৎমুখী ইতিবাচক চিন্তার অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ। তায়েফে তিনি প্রত্যাখ্যাত, অপমানিত ও নির্যাতিত হন। শারীরিক নির্যাতন ও অপমানের শিকার হয়েও প্রতিশোধের পরিবর্তে তিনি ধৈর্য ও ক্ষমার পথ বেছে নেন। সহিহ আল-বুখারির বর্ণনা অনুযায়ী, পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তাঁকে তাঁর নির্যাতনকারীদের ওপর দুই পাহাড় চাপিয়ে দেয়ার প্রস্তাব দেন। প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তা প্রত্যাখ্যান করেন। আশা করেন যে তাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্য থেকে এমন মানুষ জন্ম নেবে, যারা এক আল্লাহর ইবাদত করবে। এখানে ক্ষমার পাশাপাশি দীর্ঘমেয়াদি সামাজিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এ ঘটনা কেবল ধর্মীয় সহনশীলতার উদাহরণ নয়, বরং তীব্র মানসিক চাপের মুহূর্তে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার একটি বাস্তব নজির, যাকে আধুনিক পরিভাষায় ‘স্ট্রেস রেগুলেশন’ বা মানসিক চাপ নিয়ন্ত্রণ বলা যেতে পারে।   এক বেদুঈন মসজিদের ভেতর প্রস্রাব করতে শুরু করলে সাহাবিরা তাঁকে থামাতে উদ্যত হন। কিন্তু মহানবি (সা.) তাঁদের বিরত করেন এবং পরবর্তী সময়ে জায়গাটি পানি দিয়ে পরিষ্কার করার নির্দেশ দেন। তিনি ভুলটিকে সমর্থন করেননি; বরং ভুলকারী ব্যক্তির অজ্ঞতা ও সামাজিক অবস্থাকে বিবেচনায় নিয়েছিলেন। মূল শিক্ষা হলো : অজ্ঞতার চিকিৎসা অপমান নয়, শিক্ষা।   আধুনিক সমাজে মানুষ প্রায়ই ভুল এবং ভুলকারীকে একইভাবে বিচার করে। একটি ভুলের ভিত্তিতে পুরো ব্যক্তিত্বকে প্রত্যাখ্যান করা হয়। নববি পদ্ধতি ছিল ভিন্ন। ভুল সংশোধন করতে হবে, কিন্তু এমনভাবে, যাতে মানুষের মর্যাদা অক্ষুণ্ন থাকে এবং তার ফিরে আসার পথ বন্ধ না হয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই নীতি প্রয়োগ করা হলে বহু অপ্রয়োজনীয় সংঘাত ও সম্পর্কভাঙন এড়ানো সম্ভব। উহুদের যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতেও মহানবি (সা.)-এর নেতৃত্বে আবেগিক ও সামাজিক প্রজ্ঞার উজ্জ্বল উদাহরণ দেখা যায়। কিছু সাহাবির সিদ্ধান্তের কারণে গুরুতর বিপর্যয় ঘটেছিল। মহানবি (সা.) নিজেও আহত হয়েছিলেন। কিন্তু সুরা আলে ইমরান ৩:১৫৯-এ তাঁকে তাঁদের প্রতি কোমল থাকতে, ক্ষমা করতে, তাঁদের জন্য ক্ষমা প্রার্থনা করতে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের সঙ্গে পরামর্শ অব্যাহত রাখতে বলা হয়। এখানে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ নীতি প্রকাশিত হয়েছে।   একজন অনুসারী ভুল করলেই তার মর্যাদা ও অংশগ্রহণের অধিকার চিরতরে নষ্ট হয়ে যায় না। বরং কার্যকর নেতৃত্ব মানুষের ভুল সংশোধন করে তাকে পুনরায় দায়িত্বশীল অংশগ্রহণে ফিরিয়ে আনে। মহানবি (সা.)-এর নেতৃত্ব তাই শুধু শৃঙ্খলা প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ ছিল না; তা মানুষের পুনর্গঠন, আত্মবিশ্বাস পুনরুদ্ধার এবং সামাজিক অন্তর্ভুক্তির ওপর প্রতিষ্ঠিত ছিল।   তাঁর ব্যক্তিত্বের প্রকৃত গভীরতা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় কাছের মানুষের সাক্ষ্যে। আনাস ইবনে মালিক (রা.) প্রায় দশ বছর মহানবি (সা.)-এর সেবায় ছিলেন। তাঁর বর্ণনা অনুযায়ী, এই দীর্ঘ সময়ে মহানবি (সা.) তাঁকে কোনো কাজ করা বা না করার জন্য অপমানজনক ভঙ্গিতে প্রশ্ন করেননি। এই সাক্ষ্য গুরুত্বপূর্ণ, কারণ জনসমক্ষে ভদ্র থাকা তুলনামূলকভাবে সহজ, কিন্তু যারা নিকটবর্তী, অধীনস্থ বা প্রতিদিনের সম্পর্কের অংশ, তাদের সঙ্গে আচরণই ব্যক্তির প্রকৃত চরিত্র প্রকাশ করে।   আয়েশা (রা.)-এর বর্ণনাতেও পাওয়া যায় যে মহানবি (সা.) ব্যক্তিগত কারণে প্রতিশোধ নিতেন না এবং কোনো নারী বা খাদেমকে হাতে আঘাত করেননি। ক্ষমতা থাকা সত্ত্বেও কোমলতা বজায় রাখা তাঁর নৈতিক ও আবেগিক পরিপক্বতার একটি উল্লেখযোগ্য দিক। শিশুদের প্রতি তাঁর আচরণ সামাজিক সংবেদনশীলতার আরেকটি মানবিক উদাহরণ। আনাস (রা.)-এর ছোট ভাই আবু উমাইরের একটি পাখি ছিল এবং মহানবি (সা.) তাঁর সঙ্গে হাসিমুখে কথা বলতেন ও পাখিটির খবর নিতেন। রাষ্ট্রীয়, সামাজিক, ধর্মীয় ও বিচারিক অসংখ্য দায়িত্বের মধ্যেও একটি শিশুর ক্ষুদ্র আনন্দ ও দুঃখ তাঁর কাছে গুরুত্ব হারায়নি।   মহানবি (সা.)-এর সামাজিক বুদ্ধিমত্তা ধর্মীয় ভিন্নতার ক্ষেত্রেও মানবিক মর্যাদার প্রতি গভীর সম্মান প্রকাশ করে। একজন ইহুদি ব্যক্তির জানাজা অতিক্রম করার সময় তিনি উঠে দাঁড়ান। তাঁকে জানানো হলো যে মৃত ব্যক্তি ইহুদি। তিনি প্রশ্ন করেন, “সে কি একটি প্রাণ নয়?” এই সংক্ষিপ্ত ঘটনায় একটি সর্বজনীন মানবিক নীতি নিহিত রয়েছে। ধর্মীয়, সামাজিক বা রাজনৈতিক মতপার্থক্য মানুষের মৌলিক মর্যাদা অস্বীকারের কারণ হতে পারে না।   বর্তমান বিভক্ত বিশ্বে এই শিক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সামাজিক মেরুকরণ প্রায়ই মানুষকে এমন অবস্থায় নিয়ে যায়, যেখানে নিজের দলের মানুষের কষ্টকে গুরুত্ব দেয়া হয়, কিন্তু ভিন্ন পরিচয়ের মানুষের কষ্টকে উপেক্ষা করা হয়। এ কারণেই মানুষ মহানবি (সা.)-এর পাশে নিজেদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ মনে করত। ভুল করলে সংশোধনের সুযোগ থাকবে, কষ্ট পেলে তিনি শুনবেন, দুর্বল হলে অপমান করবেন না, শিশু হলে অবহেলা করবেন না, অধীনস্থ হলে মর্যাদা কমবে না এবং ভিন্ন বিশ্বাসের হলেও মানবিক অস্তিত্ব অস্বীকার করা হবে না। এই নিরাপত্তাবোধ তাঁর নেতৃত্বের একটি মৌলিক বৈশিষ্ট্য ছিল। কোরআনের ভাষায়, তিনি যদি রূঢ় ও কঠোর হৃদয়ের হতেন, মানুষ তাঁর চারপাশ থেকে সরে যেত। ফলে নববি নেতৃত্বের অন্যতম শিক্ষা হলো : মানুষ শুধু শক্তিশালী নেতার অনুসারী হয় না, তারা সেই নেতার প্রতি আস্থাশীল হয়, যার কাছে তাদের মর্যাদা নিরাপদ।   কোরআন মহানবি (সা.)-এর এই মানবিক ও আবেগিক চরিত্রকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরে। সুরা আত-তাওবা ৯:১২৮-এ বলা হয়েছে যে, মানুষের কষ্ট তাঁর কাছে অত্যন্ত কষ্টকর ছিল, তিনি মানুষের কল্যাণকামী এবং মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়ালু ছিলেন। এ বর্ণনা থেকে স্পষ্ট হয় যে, তাঁর সহমর্মিতা ছিল শুধু নৈতিক বক্তব্য নয়; বরং তা তাঁর নেতৃত্ব ও সামাজিক সম্পর্কের মৌলিক ভিত্তি ছিল। অন্যের দুর্দশা, ব্যথা ও দুর্বলতার প্রতি সংবেদনশীলতা তাঁর ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল। মহানবি (সা.)-এর আবেগিক বুদ্ধিমত্তার আরেকটি কেন্দ্রীয় দিক ছিল আত্মসংযম। তিনি শক্তির প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেন। সহিহ আল-বুখারির হাদিসে তিনি বলেন, প্রকৃত শক্তিশালী সে নয়, যে কুস্তিতে অন্যকে পরাজিত করে; বরং সে, যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই বক্তব্য মানবিক আত্মনিয়ন্ত্রণের গভীর তাৎপর্য প্রকাশ করে।   নববী দৃষ্টিভঙ্গিতে প্রকৃত শক্তি হলো আবেগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। মক্কিজীবনের প্রথম পর্যায়ে অর্থনৈতিক বয়কট, সামাজিক বিচ্ছিন্নতা ও ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মুখেও নবুয়তি দায়িত্ব পালনে অবিচল থাকা এবং অনুসারীদের মধ্যে আশাবাদ সঞ্চার করার প্রবণতা আধুনিক মনোবিজ্ঞানের ‘রেজিলিয়েন্স’ বা প্রতিরোধ-সক্ষমতা ধারণার সঙ্গে তুলনীয়। বদর ও উহুদের যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনায়ও তিনি হতাশার পরিবর্তে ভবিষ্যৎমুখী পুনর্গঠনের নীতি অনুসরণ করেছিলেন বলে ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায়।   হিজরতের সময়কার একটি বহুল-উদ্ধৃত ঘটনাও এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ। সাওর গুহায় আশ্রয় নেয়ার সময় শত্রুপক্ষের নিকটবর্তী উপস্থিতি সত্ত্বেও তিনি তাঁর সহচরকে আশ্বস্ত করার চেষ্টা করেন। এ ঘটনা চরম অনিশ্চয়তার মুহূর্তেও স্থিতধী মনোভাব বজায় রাখার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। ইতিবাচক মনোবিজ্ঞানের ভাষায় একে ‘কগনিটিভ রিফ্রেমিং’ বলা যেতে পারে। অর্থাৎ একই পরিস্থিতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে মানসিক স্থিতিশীলতা বজায় রাখা। লক্ষণীয় বিষয় হলো, এই ইতিবাচক মনোভাব কোনো নিষ্ক্রিয় আশাবাদ নয়, বরং বাস্তবভিত্তিক পরিকল্পনা ও প্রস্তুতির সঙ্গে যুক্ত ছিল। শত্রুরা তাঁদের খুঁজছিল এবং পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল।   আবু বকর (রা.) উদ্বিগ্ন হলে মহানবি (সা.) বলেন, “চিন্তিত হয়ো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।” ( সুরা আত-তাওবা ৯:৪০) এখানে তিনি বাস্তব বিপদকে অস্বীকার করেননি, বরং বিপদের মাঝেও আল্লাহর সাহায্যের প্রতি আস্থা বজায় রেখেছেন। এই দৃষ্টিভঙ্গি শেখায় যে জীবনের কোনো একটি সংকটকে সমগ্র ভবিষ্যতের চূড়ান্ত রায় হিসেবে গ্রহণ করা উচিত নয়। খন্দকের যুদ্ধে পরিখা খননের কৌশল গ্রহণ কিংবা মদিনায় অভিবাসনের পর অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো পুনর্গঠনের উদ্যোগ।   এসব দৃষ্টান্ত থেকে বোঝা যায়, তাঁর আশাবাদ বাস্তবতাবিবর্জিত ছিল না, বরং কার্যকর পরিকল্পনার সঙ্গে সংযুক্ত ছিল। এই সমন্বয়কে আধুনিক ব্যবস্থাপনা-তত্ত্বে ‘রিয়েলিস্টিক অপটিমিজম’ বা বাস্তবতাভিত্তিক আশাবাদ বলা হয়, যেখানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাস্তবতা-বিচ্ছিন্ন না হয়ে কার্যকর পদক্ষেপের ভিত্তি হিসেবে কাজ করে। এই আবেগিক ও সামাজিক প্রজ্ঞার সঙ্গে মহানবি (সা.)-এর ইতিবাচক চিন্তা গভীরভাবে সম্পর্কিত। তাঁর জীবন পিতৃহীনতা, মাতৃহীনতা, প্রিয়জন হারানো, সামাজিক বর্জন, উপহাস, নির্যাতন, যুদ্ধ ও বিরোধিতায় পরিপূর্ণ ছিল। তা সত্ত্বেও তিনি তিক্ত, প্রতিহিংসাপরায়ণ বা হতাশ হয়ে যাননি। মানুষের পরিবর্তনের সম্ভাবনায় বিশ্বাস রেখেছেন। চাকরি হারানো, পরীক্ষায় ব্যর্থতা বা আর্থিক সংকট এসব জীবনের কঠিন অধ্যায় হতে পারে। কিন্তু পুরো জীবন নয়।   মহানবি (সা.) আশাব্যঞ্জক কথাও পছন্দ করতেন। সহিহ হাদিসে তাঁর ভালো, সুন্দর ও আশাজাগানিয়া কথা পছন্দ করার কথা এসেছে। এর তাৎপর্য হলো, ভাষা মানুষের মনোবল ও আচরণে প্রভাব ফেলে। ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ এবং ‘ভুল হয়েছে, কিন্তু চেষ্টা করলে উন্নতি সম্ভব’ এ দুই ধরনের বক্তব্য একই বাস্তবতার প্রতি সম্পূর্ণ ভিন্ন মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। নববি ইতিবাচকতা এমন ভাষার ব্যবহার করে, যা মানুষের অন্তর্নিহিত শক্তি ও পরিবর্তনের সম্ভাবনাকে অক্ষুণ্ন রাখে। একই সঙ্গে এই ইতিবাচকতা কোনো কৃত্রিম আবেগ-দমন ছিল না।   মহানবি (সা.) কেঁদেছেন। শোক প্রকাশ করেছেন। মানুষের আচরণে কষ্ট পেয়েছেন এবং উম্মতের জন্য উদ্বিগ্ন হয়েছেন। ফলে দুঃখ অনুভব করা বা কান্না করা ইমানের দুর্বলতার প্রমাণ নয়। একজন মানুষ একই সঙ্গে কষ্ট অনুভব করতে পারে এবং আল্লাহর ওপর আস্থাও রাখতে পারে। সামগ্রিকভাবে মহানবি (সা.)-এর আবেগিক বুদ্ধিমত্তা, সামাজিক প্রজ্ঞা এবং ইতিবাচক চিন্তা একটি সমন্বিত মানবিক দর্শন নির্মাণ করে। এ দৃষ্টিভঙ্গির সারকথা হলো : মানুষের হৃদয় জয় করতে তাকে পরাজিত করার প্রয়োজন নেই। তাকে বোঝা প্রয়োজন। মানুষের ভুলের মধ্যেও সম্ভাবনা দেখতে হবে। কষ্টের মধ্যেও আশা রাখতে হবে। ভয়ের মধ্যেও দায়িত্ব পালন করতে হবে। অশ্রুর মধ্যেও পথচলা অব্যাহত রাখতে হবে। এই শিক্ষা শেষ পর্যন্ত কোরআনের সেই গভীর ঘোষণার সঙ্গে সংযুক্ত হয় : মহানবি (সা.) বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর শক্তির গভীরে ছিল দয়া। তাঁর নেতৃত্বের কেন্দ্রে ছিল মানুষের হৃদয়। তাঁর ইতিবাচকতার কেন্দ্রে ছিল আল্লাহর ওপর আস্থা।   আধুনিক সমাজে যেখানে তথ্যের প্রাচুর্য থাকলেও সহমর্মিতার ঘাটতি রয়েছে, সেখানে তাঁর জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত প্রজ্ঞা হলো ক্ষমতার মধ্যেও কোমল থাকা। কষ্টের মধ্যেও ন্যায়বান থাকা। ক্রোধের মধ্যেও আত্মসংযমী থাকা। মানুষের ভুলের মধ্যেও তার সম্ভাব্য ভবিষ্যৎকে দেখতে শেখা। বর্তমান কর্মক্ষেত্র ও সমাজে নেতৃত্বের সংকট, মানসিক চাপ ও আন্তঃব্যক্তিক সম্পর্কের জটিলতা ক্রমবর্ধমান একটি আলোচ্য বিষয়। বিশ্বজুড়ে ব্যবস্থাপনা-শিক্ষায় ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ ও ‘রেজিলিয়েন্স’ এখন প্রশিক্ষণ কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এবং বহু প্রতিষ্ঠান নেতৃত্ব-উন্নয়নের ক্ষেত্রে এই দক্ষতাগুলোকে প্রযুক্তিগত দক্ষতার সমান বা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে। বাংলাদেশসহ মুসলিম-সংখ্যাগরিষ্ঠ সমাজে শিক্ষাপ্রতিষ্ঠান, পারিবারিক পরিমণ্ডল ও কর্মক্ষেত্রে নৈতিক নেতৃত্বের আদর্শ অনুসন্ধানের ক্ষেত্রে এ ধরনের ঐতিহাসিক-বিশ্লেষণাত্মক পাঠ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  

চিঠি

সাদা খামে লিখব চিঠি মায়ের ঠিকানায় মা যে আমার বেঘোর ঘুমে একলা নিরালায়।   গাছের ছায়ায় নিরিবিলি মেলে না চোখ  আর মা মা বলে ডাকি কত আমি যে বারবার।   চিঠি পেলে যদি মায়ের ভাঙে এবার ঘুম ঝাঁপটে ধরে মায়ের পায়ে দেব হাজার চুম।   আঁচল তলে চুপটি করে লুকিয়ে আমার মুখ গন্ধ নেব মায়ের গায়ের লুটব যত সুখ।   লক্ষ্মী পিয়ন কথা রেখো মাকে চিঠি দিয়ো আসা যাওয়ার ভাড়াটুকু আমার থেকে নিয়ো।   বড়ই আশায় আছি আমি পাব মায়ের খোঁজ তথ্য নিতে আসব আমি তোমার বাড়ি রোজ।  

সেবিকা

বয়সটা নিতান্তই বাল্যকাল। শখের প্রিয় টেপা পুতুলঘোড়ার খেলনাগুলো এক পাশে রেখে যখন থার্মোমিটার, রক্তচাপ মান যন্ত্রাংশের স্পর্শতা পেয়েছিল, ঢের বুঝেছিলাম একদিন সু-বিশালতার আদর্শ সেবিকা হব।   হঠাৎ অগোচরে বাবার শরীর কাঁপুনিতে জ্বরের আগমনী বার্তা। মনের উদ্দীপ্ত একাগ্রতা চিত্তের আকুলতায় সেবিকা আদর্শে স্পর্শ ছোঁয়ায় অনবদ্য মাধুর্যতা। স্নিগ্ধতায় মস্তকে হাত বুলিয়ে বাবার পরশমণির মৃদু হাসির আড়ালে এক উচ্চারিত প্রতিধ্বনি, “অনেক বড় হও মা। সৃষ্টিকর্তার প্রার্থনার আলোয় আলোকিত করো প্রতিটি জীবের শুদ্ধতার পবিত্র অন্তর।” এই উচ্চারিত প্রতিধ্বনি কেবল এক নিচ্ছুক শব্দ নয়, জীবনবৃত্তান্তে বেড়ে ওঠা স্বপ্ন পূরণের বহিঃপ্রকাশ।   বাংলার সবুজ দিগন্তে প্রকৃতির নিবিড়য়তায় স্বপ্নগুলো আমার একান্তই সঙ্গী। সন্ধ্যা আঁধারে ঝিঁঝি পোকার আলোই বয়ে চলা নিঃসঙ্গতা নদীপথ। নিদ্রা যাপনে কল্পনার জগৎ ভাবে ভাবান্তর অতুলনীয় স্বপ্ননীল সুন্দর।   কালবেলার দ্বিখণ্ডিত পর্বে শতাব্দীর অবসান। কত শত জীবন্ত মরুভূমি প্রান্তরে অলীক চিন্তার মোড়কে স্বপ্ন পূরণের অঙ্গীকার। স্বপ্নসিঁড়ির যাত্রাপথে শহরতলির অভিশপ্ত নগরী আমার আবাসস্থল। ইট-পাথরের শহর গলিপথে অসহায়ত্বের শান্তিনিকেতনে আমার দিবালয় মিশনারি হাসপাতাল।    সমুদ্রের কিনারে সূর্যাস্তে ঢলে পড়া ক্লান্ত সন্ধ্যায় মুঠোফোনের ওপাশ থেকে এক শুভেচ্ছা বার্তা। এই তো এখানে জায়গা আছে। হৃদয়ের সুপ্ত গভীরতায় যে স্বপ্ন বুনেছিলাম, তার প্রতিটি অপেক্ষা পূরণের ব্যাকুলতায় সীমাহীন আনন্দ অভিমান।    পাখিডাকা ভোরের উষ্ণ শীতলতায় ওয়ান জিরো ফোর অপারেশন থিয়েটার। হাসপাতালের প্রতিটি ইট, ধূলিকণা যেন এক নির্বাক বাঁচার আকুতি। কিছু মুহূর্তে হারিয়ে গিয়েছিলাম বিষাদ সিন্ধুর একাকিত্বে। হঠাৎ দরজায় কড়া নেড়ে রুক্ষ মূর্তি হয়ে দাঁড়িয়ে এক জীবন্ত সেবিকা। বিষণ্ন বাতাসে মৃদু হেসে বলিয়া উঠিল, “তোমার ডিউটি ওয়ান জিরো ফোর অপারেশন থিয়েটার রুম।”   বেস্ট রঙের যুগলবন্দী পোশাকের ঘ্রাণের মাধুর্যতা আমার শরীরের প্রতিটি শিরা-উপশিরায় বহমান। মুহূর্তেই এক দুঃখবিলাসী জীবনের কাতরতায় অভাগীর অনুপ্রবেশ।   বাঁচার আকুতি এবং সেবা গ্রহণের প্রতীক্ষায়। আগ্রহ বাড়িয়ে হৃদয়স্পর্শী সেবা দানে সমাপ্ত হইল তাহার নিকট আমার প্রথম সেবার আত্মনিবেদন।    

কিশোর গ্যাং এবং আমাদের তরুণ প্রজন্ম

একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার তরুণ প্রজন্ম। তারুণ্যের উদ্দীপনা, সৃষ্টিশীলতা এবং অদম্য শক্তিই একটি রাষ্ট্রকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের জন্য এক অন্যতম প্রধান উদ্বেগের নাম ‘কিশোর গ্যাং’। কৈশোরের যে সময়টিতে হাতে থাকার কথা ছিল বই-খাতা, খেলার বল কিংবা সৃজনশীলতার উপকরণ, সেই বয়সে একশ্রেণির কিশোরের হাতে দেখা যাচ্ছে ধারালো অস্ত্র, মাদক এবং অপরাধের নীল নকশা। আমাদের অমিত সম্ভাবনাময় তরুণ প্রজন্মের একটি অংশ যেভাবে এই চোরাবালিতে তলিয়ে যাচ্ছে, তা কেবল একটি পারিবারিক সমস্যা নয়, বরং এটি একটি জাতীয় সংকটে রূপ নিয়েছে।   সাধারণত ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের দলবদ্ধ হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সংস্কৃতিকে 'কিশোর গ্যাং' বলা হয়। মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের মতে, কৈশোরে দলবদ্ধ হয়ে থাকার একটি স্বাভাবিক প্রবণতা থাকে, যা তাদের সামাজিকীকরণে সাহায্য করে। কিন্তু এই দলবদ্ধতা যখন নেতিবাচক রূপ নেয় এবং পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ইভটিজিং, মাদক ব্যবসা ও খুনোখুনির মতো অপরাধে জড়ায়, তখন তা গ্যাং কালচারে পরিণত হয়। বর্তমান সমাজে এর বিস্তৃতি রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা ও উপজেলা শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এলাকাভিত্তিক বিভিন্ন নামে এরা নিজেদের দল পরিচালনা করে এবং নিজেদের শক্তির জানান দিতে প্রায়ই লিপ্ত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে।   কোনো কিশোর একদিনেই অপরাধী বা গ্যাংয়ের সদস্য হয়ে ওঠে না, এর পেছনে রয়েছে সামাজিক, পারিবারিক ও মনস্তাত্ত্বিক নানাবিধ কারণ। বর্তমান যুগের যান্ত্রিক জীবনে পারিবারিক অসচেতনতা ও দূরত্বের অভাব এর অন্যতম প্রধান কারণ। পরিবারের সঠিক তদারকি না থাকা, মা-বাবার মধ্যকার কলহ এবং সন্তানদের সাথে গুণগত সময় না কাটানোর ফলে কিশোররা একাকিত্বে ভোগে এবং এই শূন্যতা পূরণের জন্য বাইরের বন্ধুদের প্রতি ঝুঁকে পড়ে। এর পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণের ফলে শহরাঞ্চলে কিশোরদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ কিংবা বিনোদনের চরম সংকট রয়েছে। ফলে তাদের শারীরিক ও মানসিক শক্তি প্রকাশের কোনো সুস্থ মাধ্যম তারা পাচ্ছে না।   এই গ্যাং কালচার গড়ে ওঠার পেছনে আরেকটি বড় জ্বালানি হিসেবে কাজ করে স্থানীয় রাজনৈতিক কিছু ‘বড় ভাই’। এই স্বার্থান্বেষী মহল নিজেদের আধিপত্য বজায় রাখতে বা মিছিল-মিটিংয়ে লোক বাড়াতে কিশোরদের ব্যবহার করে এবং তাদের আইনি সুরক্ষা দেয়ার লোভ দেখিয়ে অপরাধের পথে ঠেলে দেয়। একই সাথে যুক্ত হয়েছে প্রযুক্তির অপব্যবহার ও সোশ্যাল মিডিয়া। টিকটক, লাইকি বা বিভিন্ন অনলাইন গেমসের মাধ্যমে সস্তা জনপ্রিয়তা পাওয়ার লোভ এবং ইন্টারনেটে সহিংসতা দেখে তারা বাস্তবেও তার অনুকরণ করার চেষ্টা করে। এর ওপর মাদকের সহজলভ্যতা কিশোরদের আরও বেশি বেপরোয়া করে তুলছে, কারণ নেশার টাকা জোগাড় করতেই তারা প্রথম দিকে ছিনতাই ও চাঁদাবাজিতে নামছে। কিশোর গ্যাং কালচার আমাদের সামগ্রিক তরুণ প্রজন্মের মনস্তত্ত্বে এক গভীর ক্ষত তৈরি করছে এবং দেশের মেধার অপচয় ঘটাচ্ছে।   দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি এই তরুণরা যখন পড়ালেখা ছেড়ে অপরাধের খাতায় নাম লেখায়, তখন দেশ এক বিশাল দক্ষ জনশক্তি হারায়। এর ফলে সমাজে একধরনের নিরাপত্তাহীনতা ও ভয়ের পরিবেশ তৈরি হয়, যার কারণে সাধারণ ও মেধাবী শিক্ষার্থীরাও স্কুল-কলেজে যেতে ভয় পায়। পাড়া-মহল্লায় এই ভয়ের সংস্কৃতি সুস্থ তরুণদের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। তা ছাড়া কিশোর গ্যাংয়ের বিস্তার দেখে অন্য সাধারণ কিশোরদের মধ্যেও আইন অমান্য করা, বড়দের অসম্মান করা এবং দ্রুত ও অনৈতিক উপায়ে টাকা আয়ের ভুল মানসিকতা বা নৈতিক অবক্ষয় তৈরি হচ্ছে। এই কিশোর অপরাধ কেবল তরুণদেরই ধ্বংস করছে না, বরং সামগ্রিক সামাজিক নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলছে। চুরি, ছিনতাই এবং তুচ্ছ কারণে খুনের ঘটনা প্রতিনিয়ত খবরের কাগজের শিরোনাম হচ্ছে।   আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত এদের গ্রেপ্তার করলেও মূল শেকড় উপড়ানো সম্ভব হচ্ছে না, কারণ এদের পেছনে থাকা গডফাদাররা অধরাই থেকে যায়। একটি দেশের তরুণ সমাজ যদি এভাবে অপরাধপ্রবণ হয়ে ওঠে, তাহলে দীর্ঘ মেয়াদে সেই রাষ্ট্রের টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ-জাতীয় ব্যাধি থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে সমন্বিত ও বহুমুখী উদ্যোগ প্রয়োজন, যার সূচনা হতে হবে পরিবার থেকে। মা-বাবাকে সন্তানের প্রতি আরও বন্ধুসুলভ হতে হবে এবং সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে বা ইন্টারনেটে কী দেখছে—সে বিষয়ে নিয়মিত খোঁজ রাখতে হবে। এর পাশাপাশি প্রতিটি এলাকায় কিশোরদের জন্য খেলার মাঠ, সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার গড়ে তুলতে হবে, যাতে তারা সুস্থ বিনোদনের সুযোগ পায়।   প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি সন্তানকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেয়া অত্যন্ত জরুরি, যা তাদের ভালো ও মন্দের পার্থক্য বুঝতে শেখাবে। একই সাথে কিশোরদের যারা ঢাল হিসেবে ব্যবহার করছে, সেই সব তথাকথিত রাজনৈতিক বড় ভাইদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক দলগুলোরও উচিত কিশোরদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ বন্ধ করা। আইন প্রয়োগের পাশাপাশি কিশোর অপরাধীদের সাধারণ জেলে না রেখে কিশোর উন্নয়ন বা সংশোধন কেন্দ্রে পাঠানো উচিত। সেখানে আধুনিক মনস্তাত্ত্বিক কাউন্সেলিং ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে তাদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।   তরুণ প্রজন্ম একটি দেশের স্বপ্ন, প্রেরণা ও সম্ভাবনার প্রতীক। কিশোর গ্যাংয়ের মতো একটি ভয়াবহ সামাজিক ব্যাধি এই বিপুল সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিতে পারে না। এটি কেবল আইন প্রয়োগ করে বা জোরপূর্বক দমন করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন একটি সুদূরপ্রসারী সামাজিক আন্দোলন। সরকার, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজ যদি একযোগে কাজ করে কিশোরদের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারে, তবেই আমাদের তরুণ প্রজন্ম এই অন্ধকার পথ থেকে ফিরে আসবে এবং একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারবে।  

সেই নীড়

যাচ্ছি  আমি নীড় ছেড়ে ইট পাথরের নগরে। দুঃখ আমার চিরসাথী বিষাদময় এ জীবনের। বাস্তবতার দাবদাহে পুড়ছি আমি অবিরাম। দেখছি কত বহুরূপী আঁধার এ পৃথিবীতে। সইছি কত বিষ-বাণী  কাছের প্রিয় মানুষ হতে শত বাধার ভিড়ে আমি জয়ী হয়ে ফিরব নীড়ে ফিরব আমি বীরের বেশে চিরচেনা সেই নীড়ে।  

উপসম্পাদকীয়

View more
দুর্নীতির বিরুদ্ধে অভিযান যথেষ্ট নয়, বদলাতে হবে দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থা

দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের কঠোর অবস্থান জরুরি। কিন্তু একটি দেশে দুর্নীতিবিরোধী অভিযান কতটা সফল, তা শুধু কতজন গ্রেপ্তার হলেন, কতটি মামলা হলো কিংবা কত টাকার সম্পদ জব্দ করা গেল, তা দিয়ে বিচার করা যায় না। প্রকৃত সাফল্য নির্ভর করে দুর্নীতির সুযোগ কতটা কমেছে, সরকারি অর্থের ব্যবহার কতটা স্বচ্ছ হয়েছে এবং ক্ষমতাবান ও সাধারণ মানুষের ক্ষেত্রে আইনের প্রয়োগ কতটা সমান হয়েছে, তার ওপর।   দুর্নীতির অপরাধীদের বিচারের আওতায় আনা এবং দুর্নীতির সুযোগ তৈরি করা ব্যবস্থার পরিবর্তন দুটি ভিন্ন বিষয়। প্রথমটি অতীতের অপরাধের বিচার নিশ্চিত করে; দ্বিতীয়টি ভবিষ্যতে অনিয়মের সুযোগ কমায়। তাই কার্যকর দুর্নীতিবিরোধী লড়াইয়ের জন্য অপরাধের তদন্ত ও শাস্তির পাশাপাশি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ, স্বাধীন ও জবাবদিহিমূলক করে তোলা জরুরি।   বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। সরকার পরিবর্তন, রাজনৈতিক অঙ্গীকার কিংবা নতুন সংস্কার উদ্যোগের পরও নাগরিকেরা যদি সরকারি সেবা পেতে ঘুষ ও হয়রানির মুখোমুখি হন, তাহলে দুর্নীতিবিরোধী প্রচেষ্টার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবেই। সমস্যাটি শুধু ব্যক্তির অসততায় সীমাবদ্ধ নয়; প্রশাসনিক সিদ্ধান্তে অস্বচ্ছতা, অভিযোগ নিষ্পত্তির দুর্বলতা এবং অনিয়মের প্রতিকার নিশ্চিত করতে না পারাও এর সঙ্গে যুক্ত।   ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ২০২৫ সালের জাতীয় খানা জরিপের ফল প্রকাশিত হয় ২০২৬ সালের ২৫ জুন। জরিপ অনুযায়ী, সরকারি সেবা নিতে গিয়ে ৮১ দশমিক ৬ শতাংশ পরিবার অন্তত একটি সেবা খাতে দুর্নীতির অভিজ্ঞতার কথা জানিয়েছে। ঘুষ দিতে হয়েছে ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবারকে। জরিপে ২০২৩ সালের তুলনায় দুর্নীতির অভিজ্ঞতা এবং ঘুষের শিকার পরিবারের অনুপাত যথাক্রমে ১৫ দশমিক ১ ও ২৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছে।   জরিপে ২০২৫ সালে ঘুষের মোট আনুমানিক পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে। এটি জরিপের আওতাভুক্ত সেবাখাতের অভিজ্ঞতার ভিত্তিতে করা জাতীয় হিসাব, দেশের সব ধরনের দুর্নীতির মোট আর্থিক ক্ষতির পরিমাপ নয়। আরও উদ্বেগজনক বিষয় হলো, মাত্র ১ দশমিক ৪ শতাংশ পরিবার সরকারি অভিযোগ প্রতিকারব্যবস্থা সম্পর্কে জানে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ দুর্নীতির শিকার হওয়ার পাশাপাশি প্রতিকার পাওয়ার পথ সম্পর্কেও নাগরিকদের বড় অংশের ধারণা সীমিত। এই বাস্তবতা দেখায়, শুধু আইন প্রণয়ন বা অভিযান পরিচালনা যথেষ্ট নয়। নাগরিককে এমন একটি ব্যবস্থা দিতে হবে, যেখানে ঘুষ ছাড়াই সেবা পাওয়া সম্ভব, অভিযোগ জানানো নিরাপদ এবং অভিযোগের কার্যকর প্রতিকার পাওয়া যায়।   সরকারি ক্রয় ও উন্নয়ন প্রকল্প দুর্নীতি প্রতিরোধের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। দরপত্রে প্রকৃত প্রতিযোগিতার অভাব, পক্ষপাতমূলক শর্ত, স্বার্থের সংঘাত এবং কাজের মান যাচাইয়ে দুর্বলতা সরকারি অর্থের অপচয়ের ঝুঁকি বাড়ায়। এসব সমস্যা মোকাবেলায় শুধু অনিয়মের পর তদন্তের ওপর নির্ভর না করে ক্রয়প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।   বাংলাদেশে ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে সরকারি ক্রয়বিধি, ২০২৫ কার্যকর হয়েছে। এতে সরকারি ক্রয়ে ইলেকট্রনিক সরকারি ক্রয়ব্যবস্থার বাধ্যতামূলক ব্যবহার, চুক্তির প্রকৃত সুবিধাভোগীর পরিচয় প্রকাশ এবং প্রতিযোগিতা ও স্বচ্ছতা বাড়ানোর বিভিন্ন বিধান রয়েছে। এটি প্রাতিষ্ঠানিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে বিধিমালা কার্যকর হওয়া আর তার সুফল বাস্তবে পাওয়া এক বিষয় নয়। দরপত্রে প্রতিযোগিতা বাড়ছে কি না, চুক্তির তথ্য প্রকাশ করা হচ্ছে কি না এবং প্রকল্প নির্ধারিত ব্যয় ও মান অনুযায়ী সম্পন্ন হচ্ছে কি না, তা নিয়মিত মূল্যায়ন করতে হবে। অনিয়ম শনাক্ত হলে দ্রুত প্রতিকার ও দায় নির্ধারণও নিশ্চিত করা জরুরি।   দুর্নীতি দমন কমিশনের কার্যকারিতা নির্ভর করে শুধু আইনগত ক্ষমতার ওপর নয়, সেই ক্ষমতা নিরপেক্ষভাবে প্রয়োগের সক্ষমতার ওপরও। রাজনৈতিক পরিচয়, প্রশাসনিক প্রভাব কিংবা ক্ষমতার নৈকট্য যেন তদন্তকে প্রভাবিত না করে, তা নিশ্চিত করতে হবে। একই ধরনের অভিযোগের ক্ষেত্রে সবার জন্য একই আইনি মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত। অন্যথায় দুর্নীতিবিরোধী কার্যক্রমের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হবে।একই সঙ্গে কমিশনের স্বাধীনতার অর্থ জবাবদিহির বাইরে থাকা নয়। তদন্ত হতে হবে প্রমাণনির্ভর, মামলা হতে হবে আইনসম্মত এবং অভিযুক্ত ব্যক্তির ন্যায্য বিচারের অধিকার সুরক্ষিত থাকতে হবে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি এই ধারাবাহিকতাই দুর্নীতিবিরোধী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে পারে।   সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের সম্পদের বিবরণ দাখিলের ব্যবস্থাও দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ। তবে শুধু বিবরণ জমা নেয়া যথেষ্ট নয়। ঘোষিত সম্পদের সঙ্গে আয়ের সামঞ্জস্য যাচাই, স্বার্থের সংঘাত শনাক্ত এবং অসংগতি পাওয়া গেলে আইনসম্মত ব্যবস্থা নেয়ার সক্ষমতা থাকতে হবে। একইভাবে, সরকারি নিরীক্ষায় অনিয়ম চিহ্নিত হওয়ার পর সুপারিশ বাস্তবায়িত হচ্ছে কি না, তারও হিসাব রাখা জরুরি। নিরীক্ষার প্রতিবেদন প্রকাশ এবং সংশোধনমূলক ব্যবস্থা পর্যবেক্ষণের কার্যকর পদ্ধতি না থাকলে নিরীক্ষা কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হতে পারে।   ২০২৫ সালের ২০ জুন বিশ্বব্যাংক বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি উন্নত করার লক্ষ্যে ৫০ কোটি মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করে। এর আওতায় সরকারি অর্থ ব্যবস্থাপনা, সরকারি ক্রয়, তথ্যের স্বচ্ছতা এবং নিরীক্ষা সক্ষমতা শক্তিশালী করার উদ্যোগ রয়েছে। তবে অর্থায়ন অনুমোদনকে সংস্কার সম্পন্ন হওয়ার প্রমাণ হিসেবে দেখা যাবে না। বাস্তবায়নের অগ্রগতি, অর্থের কার্যকর ব্যবহার এবং নাগরিকের কাছে সুফল পৌঁছানোর ভিত্তিতেই এর সাফল্য মূল্যায়ন করতে হবে।   দুর্নীতিবিরোধী সংস্কারে চারটি অগ্রাধিকার বিশেষ গুরুত্ব পাওয়া উচিত। প্রথমত, সরকারি ক্রয় ও উন্নয়ন প্রকল্পের ব্যয়, চুক্তি এবং অগ্রগতির তথ্য জনসাধারণের জন্য সহজলভ্য করতে হবে। দ্বিতীয়ত, সরকারি কর্মকর্তাদের সম্পদের বিবরণ ও স্বার্থের সংঘাত যাচাইয়ের কার্যকর ব্যবস্থা গড়তে হবে। তৃতীয়ত, দুর্নীতি দমন কমিশন ও নিরীক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় স্বাধীনতা, দক্ষতা এবং জবাবদিহির কাঠামো দিতে হবে। চতুর্থত, নাগরিকের অভিযোগ জানানোর নিরাপদ সুযোগ, অভিযোগের অগ্রগতি জানার ব্যবস্থা এবং প্রতিকার না পেলে পুনর্বিবেচনার সুযোগ নিশ্চিত করতে হবে।   সংস্কারের অগ্রগতি পরিমাপের জন্য নিয়মিত কিছু সূচকও প্রকাশ করা দরকার। যেমন কতটি অভিযোগ নিষ্পত্তি হয়েছে, নিরীক্ষায় চিহ্নিত অনিয়মের কত অংশের প্রতিকার হয়েছে, সরকারি ক্রয়ে প্রতিযোগিতা কতটা বেড়েছে এবং সরকারি সেবা নিতে গিয়ে ঘুষের অভিজ্ঞতা কমছে কি না। এসব তথ্য প্রকাশিত হলে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের পক্ষে সংস্কারের কার্যকারিতা মূল্যায়ন করা সহজ হবে।   দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের দৃঢ়তা অবশ্যই প্রয়োজন। কিন্তু সেই দৃঢ়তার স্থায়িত্ব নির্ভর করে প্রতিষ্ঠান কতটা কার্যকর তার ওপর। ব্যক্তি ও সরকার পরিবর্তিত হতে পারে; কিন্তু নিয়ম, তদারকি ও জবাবদিহির কাঠামো দুর্বল থাকলে একই অনিয়মের পুনরাবৃত্তি ঘটতে পারে। দুর্নীতিবিরোধী অভিযানের প্রকৃত সাফল্য তাই শুধু কতজন শাস্তি পেলেন, তা দিয়ে বিচার করা উচিত নয়। দেখতে হবে, সরকারি অর্থের অপচয় কমেছে কি না, অভিযোগের প্রতিকার কার্যকর হয়েছে কি না এবং ক্ষমতার অপব্যবহারের সুযোগ সংকুচিত হয়েছে কি না। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অপরাধের বিচার নিশ্চিত করে; আর দুর্নীতির ব্যবস্থা বদলে দেয় সেই অপরাধের পুনরাবৃত্তি ঠেকানোর পথ। বাংলাদেশের জন্য এখন প্রয়োজন অভিযানের পাশাপাশি এমন প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে অনিয়ম গোপন রাখা কঠিন, জবাবদিহি এড়ানো অসম্ভব এবং আইনের প্রয়োগ সবার জন্য সমান।  

অক্টোবর ১০, ২০২৬ 0

হারিয়ে যাচ্ছে কি আমাদের সামাজিক নিরাপত্তার বলয়

বদলে যাওয়া জলবায়ুতে বিপর্যস্ত শিশুদের জীবন

শিশুদের নিরাপদ ভবিষ্যৎ : কতটা প্রস্তুত আমাদের সমাজ

অপার সম্ভাবনাময় জেলা কুড়িগ্রাম : প্রয়োজন শুধু সঠিক উদ্যোগ

কুড়িগ্রামের মানুষ হিসেবে আমাদের কাছে সংকট কোনো নতুন শব্দ নয়। নদীভাঙন, বন্যা, দারিদ্র্য কিংবা কর্মসংস্থানের অভাব—এসবের সঙ্গে এখানকার মানুষ দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছে। কিন্তু সময়ের সঙ্গে সংকটের ধরনও বদলেছে। এখন কৃষকের দুশ্চিন্তার সঙ্গে যুক্ত হয়েছে সার পাওয়ার অনিশ্চয়তা, জ্বালানি তেলের বাড়তি দাম, তরুণদের কর্মসংস্থানের অভাব, মাদকের বিস্তার এবং শিক্ষাব্যবস্থার নানা সীমাবদ্ধতা। প্রশ্ন হলো এত সংকটের মধ্যেও কুড়িগ্রামের মানুষের প্রত্যাশার জায়গাটি কোথায়?   সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সারের সংকট। আমন মৌসুমে জেলার বিভিন্ন এলাকায় কৃষকেরা প্রয়োজনের সময় সার না পাওয়ার অভিযোগ করেছেন। ভূরুঙ্গামারীর সোনাহাটেও সারের দাবিতে কৃষকেরা সড়ক অবরোধ করেছিলেন। কোথাও কৃষকেরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও সার না পাওয়ার অভিযোগ করেছেন।   এখানে বিষয়টি একটু গভীরভাবে দেখা দরকার। কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, জেলায় সারের বরাদ্দ ও সরবরাহ রয়েছে এবং অতিরিক্ত চাহিদা, বিতরণব্যবস্থা ও আস্থার সংকটও পরিস্থিতিকে জটিল করেছে। আবার কৃষকের অভিজ্ঞতা বলছে, প্রয়োজনের মুহূর্তে ডিলারের কাছে গিয়ে তাঁরা সার পাচ্ছেন না। অর্থাৎ কাগজে বরাদ্দ থাকলেই হবে না; সঠিক সময়ে, সঠিক কৃষকের হাতে সার পৌঁছানোই মূল কথা।   একজন কৃষকের কাছে কয়েক দিন দেরিতে পাওয়া সারও অনেক সময় কার্যত না পাওয়ার সমান। কারণ, কৃষির মৌসুম অপেক্ষা করে না। ধান বা সবজির প্রয়োজনীয় সময় চলে গেলে পরে পাওয়া সার দিয়ে সেই ক্ষতি সব সময় পূরণ করা সম্ভব হয় না। এর সঙ্গে যোগ হয়েছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা হয়েছে। অক্টোবরেও এসব দাম অপরিবর্তিত রয়েছে।   কুড়িগ্রামের মতো কৃষিনির্ভর জেলায় এর প্রভাব শুধু পাম্পের তেলের দাম পর্যন্ত সীমাবদ্ধ থাকে না। জমি চাষ, সেচ, ফসল পরিবহন—সব ক্ষেত্রেই খরচ বাড়ে। কৃষককে তখন একদিকে সার ও অন্যান্য উপকরণের খরচ সামলাতে হয়, অন্যদিকে উৎপাদিত ফসল বাজারে নিতে বাড়তি পরিবহন ব্যয় বহন করতে হয়। শেষ পর্যন্ত এই বাড়তি ব্যয়ের চাপ কোথায় গিয়ে পড়ে? কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ ভোক্তা—সবাই তার অংশ বহন করে। কিন্তু অর্থনৈতিক সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি সম্ভবত কুড়িগ্রামের তরুণ সমাজ।   আমাদের জেলার বিপুলসংখ্যক তরুণ কর্মক্ষম। কিন্তু তাদের জন্য স্থানীয়ভাবে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই। ফলে অনেকেই কাজের সন্ধানে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে চলে যায়। কুড়িগ্রামে দারিদ্র্য ও কর্মসংস্থানের সংকট যে দীর্ঘদিনের বাস্তবতা, বিভিন্ন সাম্প্রতিক প্রতিবেদনে তার চিত্র উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, জেলায় দারিদ্র্যের হার ৭০.৮ শতাংশ।   একজন তরুণ নিজের জন্মভূমি ছেড়ে অন্যত্র গেলে সেটিকে শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখলে পুরো বাস্তবতা বোঝা যায় না। অনেকের জন্য এটি প্রয়োজনের সিদ্ধান্ত। নিজের এলাকায় যদি একটি সম্মানজনক চাকরি, ব্যবসার সুযোগ কিংবা উদ্যোক্তা হওয়ার পরিবেশ তৈরি হয়, তাহলে কেন একজন তরুণ পরিবার ছেড়ে হাজার কিলোমিটার দূরে যেতে চাইবে? আর কর্মসংস্থানের অভাবের সঙ্গে যখন হতাশা যুক্ত হয়, তখন আরেকটি বিপদ সামনে আসে—মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড।   কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও অন্যান্য মাদক জব্দ হয়েছে। সেপ্টেম্বরেও ফুলবাড়ী সীমান্তে মাদক জব্দের খবর এসেছে। একই মাসে ফুলবাড়ীতে ট্যাপেন্টাডলসহ দুজনকে গ্রেপ্তারের খবরও প্রকাশিত হয়েছে।   এখানে শুধু আইনশৃঙ্খলার দৃষ্টিতে বিষয়টি দেখলে চলবে না। একজন তরুণ কেন মাদকের দিকে যাচ্ছে, সেটিও আমাদের ভাবতে হবে। পরিবার, শিক্ষা, সামাজিক পরিবেশ, বেকারত্ব, হতাশা—সবকিছুই কোনো না কোনোভাবে ভূমিকা রাখতে পারে।   মাদক ঠেকাতে আইন প্রয়োগ অবশ্যই প্রয়োজন। কিন্তু শুধু অভিযান দিয়ে একটি প্রজন্মকে রক্ষা করা যাবে না। তাদের সামনে বিকল্প জীবন তৈরি করতে হবে। খেলাধুলার মাঠ, সাংস্কৃতিক কর্মকাণ্ড, কারিগরি শিক্ষা, প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং স্থানীয় কর্মসংস্থান—এসবও মাদকবিরোধী লড়াইয়ের অংশ হওয়া উচিত।   আরেকটি বিষয় আমাকে বিশেষভাবে ভাবায়—শিক্ষা। একটি জেলার ভবিষ্যৎ নির্ধারিত হয় তার শ্রেণিকক্ষে। কিন্তু কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকটের খবর নতুন নয়। রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে ৬০টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন ২৮ জন—৩২টি পদ শূন্য। এতে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হওয়ার খবর এসেছে। প্রাথমিক পর্যায়েও পরিস্থিতি উদ্বেগজনক। ২০২৬ সালের আগস্টের এক প্রতিবেদনে কুড়িগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩৬৬টি প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার তথ্য প্রকাশিত হয়েছে।   আমরা যদি তরুণদের মাদক থেকে দূরে রাখতে চাই, কর্মসংস্থানের জন্য দক্ষ করে তুলতে চাই, তাহলে প্রথমেই তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষকবিহীন বা শিক্ষকসংকটে থাকা বিদ্যালয়-কলেজ দিয়ে দক্ষ প্রজন্ম তৈরি করা কঠিন। এর সঙ্গে রয়েছে নদীভাঙন ও দারিদ্র্যের পুরোনো চক্র। নদীভাঙনে মানুষ জমি হারায়, বসতভিটা হারায়, কখনো জীবিকার শেষ অবলম্বনটুকুও হারায়। তারপর নতুন জায়গায় গিয়ে আবার শূন্য থেকে শুরু করতে হয়। এই বাস্তুচ্যুতি শুধু একটি পরিবারের বর্তমানকে নয়, সন্তানের শিক্ষাজীবন ও ভবিষ্যৎকেও প্রভাবিত করে।   তাই কুড়িগ্রামের সংকটকে আলাদা আলাদা বাক্সে রেখে দেখলে হবে না। কৃষকের সারসংকট, জ্বালানির বাড়তি খরচ, কর্মসংস্থানের অভাব, মাদকের বিস্তার, শিক্ষার দুর্বলতা এবং নদীভাঙন—সবগুলো একে অন্যের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত।   সমাধানও তাই হতে হবে সমন্বিতভাবে। প্রথমত, কৃষকের কাছে প্রয়োজনের সময় সারের স্বচ্ছ ও কার্যকর বিতরণ নিশ্চিত করতে হবে। বরাদ্দ কোথায় যাচ্ছে, কারা পাচ্ছে এবং কৃষক কেন লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না—এসব প্রশ্নের জবাবদিহি থাকতে হবে।   দ্বিতীয়ত, কুড়িগ্রামে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে। শুধু ধান বা সবজি উৎপাদন করলেই হবে না; সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের ব্যবস্থা করতে হবে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় কর্মসংস্থানও সৃষ্টি হতে পারে।   তৃতীয়ত, তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন ও স্থানীয় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। সব তরুণ সরকারি চাকরি করবে—এমন ধারণা থেকে বেরিয়ে এসে কারিগরি শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং কৃষিভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন।   চতুর্থত, মাদকবিরোধী কার্যক্রমকে শুধু অভিযাননির্ভর না করে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং তরুণদের নিজেদেরও এতে যুক্ত করতে হবে।   সবশেষে প্রয়োজন কুড়িগ্রামকে শুধু সমস্যার জেলা হিসেবে না দেখে সম্ভাবনার জেলা হিসেবে দেখা।কুড়িগ্রামের কৃষি আছে, নদী আছে, সীমান্তবাণিজ্যের সম্ভাবনা আছে, বিশাল তরুণ জনগোষ্ঠী আছে। সবচেয়ে বড় কথা—এই জেলার মানুষ পরিশ্রম করতে জানে। প্রয়োজন শুধু সেই পরিশ্রমের যথাযথ মূল্য পাওয়ার সুযোগ তৈরি করা।   আমরা কুড়িগ্রামবাসী করুণা চাই না। আমরা চাই সমান সুযোগ। কৃষক যেন প্রয়োজনের সময় সার পান, শ্রমিক যেন কাজ পান, তরুণ যেন নিজের এলাকায় ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে পারেন, শিক্ষার্থী যেন শিক্ষক সংকটে পিছিয়ে না পড়ে এবং কোনো পরিবার যেন মাদকের কারণে তার সন্তানকে হারানোর ভয় না পায়—এটাই হওয়া উচিত আমাদের প্রত্যাশা।   কুড়িগ্রামের মানুষ বহুদিন ধরে সংকটের সঙ্গে লড়াই করছে। এখন সময় শুধু সংকট গুনে যাওয়ার নয়; সংকটের মূল কারণগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের পথে হাঁটার। কুড়িগ্রাম পিছিয়ে থাকার জেলা নয়। বরং সঠিক পরিকল্পনা, জবাবদিহি এবং বিনিয়োগ পেলে এই জেলাই হতে পারে উত্তরের সম্ভাবনার অন্যতম কেন্দ্র।   প্রশ্নটা তাই কুড়িগ্রাম কতটা পিছিয়ে—তা নয়। প্রশ্ন হলো, কুড়িগ্রামকে এগিয়ে নিতে আমরা এখন কতটা আন্তরিক?  

অক্টোবর ৭, ২০২৬ 0

শিশুর মৃত্যু, ভুল চিকিৎসা এবং রাষ্ট্রের জবাবদিহি

বিশ্ব শিক্ষক দিবস : দায়িত্ব, প্রত্যাশা ও প্রাপ্তি

তথ্য অধিকার আছে, তথ্য পাওয়ার অধিকার কতটা কার্যকর

ছবি : বিবিসির সৌজন্যে
মুয়াম্মার গাদ্দাফি : শাসন, ষড়যন্ত্র ও পতন

লিবিয়ার সির্ত শহরের নিকটবর্তী এক কৃষক-বেদুইন পরিবারে ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন মুয়াম্মার গাদ্দাফি। অন্য শিশুদের নিয়ে তিনিও তাঁর নিজ গ্রামে প্রাথমিক ধর্মীয় শিক্ষালাভ করেন। সাবহার প্রিপারেটরি স্কুলে মাধ্যমিক শিক্ষা ও ইউনিভার্সিটি অব লিবিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৬৩ সালে তিনি বেনগাজির সামরিক একাডেমিতে যোগদান করেন।   সময়টি ছিল ১৯৬০-এর দশক, যখন রাজতান্ত্রিকভাবে লিবিয়ার ক্ষমতার কেন্দ্রে ছিল রাজা ইদ্রিস আল-সেনুসি। তখন তাঁর বয়স ছিল প্রায় আশির কাছাকাছি। শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি তুরস্কে অবস্থান করছিলেন। এ সময় রাষ্ট্রের দেখভালের দায়িত্বে ছিলেন ক্রাউন প্রিন্স হাসান আল-রিদা আল-মাহদি আস-সেনুসি। এই সুযোগ কাজে লাগিয়ে ১ সেপ্টেম্বর ১৯৬৯ সালে মুয়াম্মার গাদ্দাফি ও তাঁর কিছু সহযোগী সামরিক অভ্যুত্থানের মাধমে রাজা ইদ্রিস আল-সেনুসিকে উৎখাত করেন। এর পেছনে কারণ ছিল গাদ্দাফি রাজতন্ত্রের ঘোরবিরোধী ছিলেন এবং ইদ্রিসের পশ্চিমাপন্থী নীতির বিরোধিতা করতেন। লিবিয়ায় তখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ছিল এবং আরব জাতীয়তাবাদী মহলে ইদ্রিস সরকারের পশ্চিমাপন্থী অবস্থান নিয়ে সমালোচনা ছিল।   এদিকে গাদ্দাফি কোনো রকম প্রতিরোধ-রক্তপাত ব্যতিরেকেই ক্ষমতা দখল করেন এবং রাজতন্ত্র বিলুপ্তির ঘোষণা করে লিবিয়ান আরব প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। ক্ষমতা দখলের পর তিনি আমেরিকান ও ব্রিটিশ ঘাঁটিগুলোকে বিতাড়িত করেন এবং তেল সম্পদের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ বৃদ্ধি করেন। রাষ্ট্রীয় রাজস্ব ব্যবহার করে সামরিক বাহিনীর উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, আবাসন নির্মাণের মাধ্যমে সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করেন। ইসলামি ও সমাজতান্ত্রিক ধারণার সমন্বয়ে তিনি তাঁর নিজস্ব রাজনৈতিক দর্শনের প্রচার করেন। এর অংশ হিসেবে মদ্যপান, নাইট ক্লাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং কিছু খ্রিস্টান গির্জা বন্ধ করে দেন।   তিনি আরব দেশগুলোকে সমন্বিত শক্তিতে রূপান্তর করার চেষ্টা করেন। সাম্রাজ্যবাদ ও যায়নবাদ-বিরোধিতা এবং ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে পশ্চিমাদের সঙ্গে তাঁর বৈরী সম্পর্ক তৈরি হয়। ১৯৭০ সালে তিনি ইসরায়েলবিরোধী মুজাহিদদের অর্থায়নের জন্য ‘জিহাদ ফান্ড’ চালু করেন এবং প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তার ব্যবস্থা করেন। এসব কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি লিবিয়ার সমর্থন এবং পরবর্তী সময়ে কথিত সন্ত্রাসবাদে লিবিয়ার সম্পৃক্ততার অভিযোগের কারণে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ লিবিয়ার ওপর বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা আরোপ করে।   পশ্চিমা ও ন্যাটোর পৃষ্ঠপোষকতায় ২০১১ সালের ফেব্রুয়ারিতে লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ১৫ ফেব্রুয়ারি বেনগাজিতে বিক্ষোভ শুরু হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি তা বড় আকার ধারণ করে। বিক্ষোভকারীদের প্রতিনিধিত্বের উদ্দেশ্যে গঠন করা হয় National Transitional Council (NTC)। দুর্নীতি, রাজনৈতিক দমন-পীড়ন ও দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনকে কারণ হিসেবে বিক্ষোভকারীরা উল্লেখ করে। গাদ্দাফির বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমন-পীড়ন, গুলি ও হত্যাকাণ্ড চালান।   এদিকে কাতার, ফ্রান্স, আরব আমিরাতসহ কয়েকটি দেশ এনটিসি ও গাদ্দাফিবিরোধী বাহিনীকে সামরিক সহায়তা প্রদান করে এবং ন্যাটো বিমান হামলা পরিচালনা করে।   ২০ অক্টোবর সকাল প্রায় সাড়ে আটটা বা সাড়ে নয়টার দিকে গাদ্দাফির অনুগতদের একটি বড় বহরে ন্যাটো বিমান হামলা চালায়। হামলার পর গাদ্দাফি ও তাঁর কয়েকজন সহযোগী প্রাণে রক্ষা পান এবং তাঁরা একটি রাস্তার নিচের ড্রেনেজ পাইপের ভেতর আশ্রয় নেন। একপর্যায়ে গাদ্দাফিবিরোধীরা তাঁকে খুঁজে পেতে সক্ষম হয় এবং তারা গাদ্দাফি ও তাঁর সহযোগীদের আটক করে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, গাদ্দাফিকে জীবিত অবস্থায় আটক করার পর তাঁকে মারধর ও গুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর তিনি মারা যান।   বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, গাদ্দাফির মরদেহ মিসরাতার একটি হিমায়িত সংরক্ষণাগারে প্রায় চার দিন জনসাধারণের দেখার জন্য রাখা হয়েছিল এবং পরবর্তী সময়ে মরুভূমির অজ্ঞাত স্থানে দাফন করা হয়।   প্রায় নয় মাসের আন্দোলন, বিদ্রোহ ও পশ্চিমা হস্তক্ষেপের মধ্য দিয়ে অবসান ঘটে দীর্ঘ চার দশকের শাসনক্ষমতার। গাদ্দাফি তাঁর জীবদ্দশায় দেশ ও জাতির জন্য যে কর্মযজ্ঞ করেছেন, তা অবিস্মরণীয়। তাঁর সময়কার সামাজিক জীবনে যে স্থিতি ও শান্তি দেখা গিয়েছিল, গাদ্দাফি হত্যাকাণ্ডের পর দেড়-দশকেও তা দেখা যাওয়া তো দেখা যায়নি। ফলে শুরু হয় গৃহযুদ্ধ, দুর্ভিক্ষ আর দরিদ্রতা। পশ্চিমা ও জায়নবাদী চক্রান্তের ফাঁদে পড়ে তারা যে দুঃসাহস দেখিয়েছে, তার মাসুল আজ পর্যন্ত তারা দিচ্ছে।  

অক্টোবর ৪, ২০২৬ 0

আত্মহত্যা : নেপথ্যে কারণ, সংকট ও প্রতিকার

বাংলাদেশে বিরল খনিজের সন্ধান : বহু খাতের অর্থনৈতিক বিপ্লবের সম্ভাবনা

প্রকৃতির ভারসাম্যে টেকসই উন্নয়নের ভবিষ্যৎ : ইআইএর ভূমিকা

সংশ্লিষ্ট খবর

উপসম্পাদকীয়

দুর্নীতির বিরুদ্ধে অভিযান যথেষ্ট নয়, বদলাতে হবে দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থা

অক্টোবর ১০, ২০২৬ 0