বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতির আভাস বিশ্বব্যাংকের
বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির মন্থর গতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৬ ও ২০২৭ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নেমে ৩.৪ শতাংশ হতে পারে। মঙ্গলবার ৬ অক্টোবর প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে সংস্থাটি জানায়, ২০২৮ অর্থবছরে তা কিছুটা বেড়ে ৩.৯ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।


